শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিংয়ে ফিরছেন শাবনূর

আগামী নভেম্বরে ক্যামেরার সামনে ফিরবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে দীর্ঘ অনেক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর। এ নিয়ে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে হৈ চৈ পড়ে যায়।

শাবনূর প্রথম ধাপে চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যান। গত বছরের ৮ আগস্ট দ্বিতীয় ধাপের শুটিং করার কথা ছিল। দেশের পরিস্থিতির কারণে নায়িকা অস্ট্রেলিয়া থেকে আসেননি, ক্যামেরার সামনে দাঁড়াননি। এই চলচ্চিত্রের ৪০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে নির্মাতা আরফাত এ প্রসঙ্গে গণমাধ্যমকে জানিয়েছেন।

নির্মাতা আরাফাত বললেন, ‘শাবনূর আপার সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। গত বছর আগস্টে শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কারণে আসতে পারেননি। আগামী নভেম্বরে ডেট দেওয়া আছে, আশা করছি নভেম্বরে শুটিং শুরু করতে পারবো।

এতো দীর্ঘ সময় লাগছে কেন? এমন প্রশ্নের জবাবে আরাফাত  প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘আপা আমাকে বলছেন- একটু সময় যদিও লাগছে আমরা সিনেমাটা করবো। আমার মনে হচ্ছে যেহেতু আমাদের এই ছবিতে চরিত্র দুইটা, সামনে গান ও কিছু দৃশ্যে আপার ওজন কম দরকার; এজন্য উনি হয়তো নিজেকে ফিট করছেন।’ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়