শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘প্রিন্স কাট’ সেলুনটি কত টাকায় কিনেছেন অপু বিশ্বাস

একসময় ঢালিউডে উচ্চ পারিশ্রমিক পাওয়া এই নায়িকার হাতে বর্তমানে নেই কোনো সিনেমার কাজ। সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যস্ততা এখন ব্যবসা নিয়ে। কাজেই নিজের ব্যবসার পরিধিও বড় করছেন অপু বিশ্বাস। 

এছাড়া নিজের রয়েছে একটি পার্লার। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একটা সময় অর্থাবস্থা খারাপ ছিল এই নায়িকার। এখন সেই সংকট অনেকটাই কেটেছে তার। 

সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনে নিয়েছেন নায়িকা, এমনই খবর কয়েক দিন ধরে। আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর। শোনা যায়, অপু বিশ্বাস নাকি জোর করে মামুনের সেলুনটি কিনে নিয়েছিলেন।

এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, ‘অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।’ তবে কত টাকায় সেলুনটি কিনেছেন অপু বিশ্বাস, তা জানা যায়নি। 

এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়।’ 

এই সেলুনটি তিনজন পরিচালনা করবেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘এখানে যারা আছেন, তার মধ্যে আমি (অপু বিশ্বাস), এখানে মাসুদ খান আছেন এবং কাজী মাহফুজ- এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়