শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্বাচন ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির

মনিরুল ইসলাম : ত্রয়োদশ সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম ভালো, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।

আজ  বৃহস্পতিবার রাত ১০টার দিকে নির্বাচন ভবনের ফলাফল কেন্দ্রে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সিইসি বলেন, কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি থাকলেও সামগ্রিকভাবে নির্বাচন একটি উচ্চ মানদণ্ডে অনুষ্ঠিত হয়েছে। গণভোটসহ বিশাল ভোট কার্যক্রম সফলভাবে পরিচালনায় প্রায় ১৭ লাখ কর্মকর্তা-কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছেন বলে জানান তিনি।

সিইসি স্পষ্ট করে বলেন, কোনো বেসরকারি বা অপ্রমাণিত ফলাফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত এবং আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত ফলাফলই প্রকাশ করা হবে।

ভোট গণনায় সময় লাগার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গণভোট ও পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত থাকায় ফলাফল চূড়ান্ত করতে স্বাভাবিকভাবেই সময় লাগছে। তবে এতে কোনো কারসাজি বা অনিয়মের সুযোগ নেই বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো গোপনীয়তায় বিশ্বাস করে না এবং গণমাধ্যমের মাধ্যমেই সারাদেশের জনগণের সামনে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল সম্পূর্ণ স্বচ্ছভাবে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিইসি দাবি করেন, অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন যেকোনো মানদণ্ডে অধিক গ্রহণযোগ্য ও আস্থাযোগ্য হিসেবে বিবেচিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়