শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৯৯ আসনে ৪২,৯৫৮ কেন্দ্র: ১০ লাখ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন,২,০২৮ জন প্রার্থী, ২৫ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা,ড্রোন ব্যবহার করা হবে

মনিরুল ইসলাম : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বহুল আলোচিত ও বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। 

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্ধারিত সময় শেষে লাইনে অপেক্ষমাণ ভোটার থাকলে তাদেরও ভোট দেওয়ার সুযোগ থাকবে।

মঙ্গলবার সাংবাদিকদের নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা জানান। 

তিনি বলেন, কমিশন নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তারা সন্তুষ্ট। তবে তিনি সতর্ক করে বলেন, বিচ্ছিন্ন ঘটনা এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত করা হয়েছে। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। 

এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন ৮১ জন নারী প্রার্থী। দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। পুরুষ ভোটার প্রায় ৬ কোটি ৪৮ লাখ, নারী ভোটার প্রায় ৬ কোটি ২৮ লাখ। সারা দেশে মোট ৪২,৯৫৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি জানিয়েছে, প্রায় ৫০ শতাংশ কেন্দ্রকে সাধারণ এবং ৫০ শতাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় এবার যোগ হয়েছে, - ড্রোন, বডি-ক্যাম, সিসিটিভি। প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি দুই হাজার একশ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ বিচারিক ম্যাজিস্ট্রেট।

এছাড়া ২৫ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা। এছাড়া প্রথমবারের মতো ড্রোন ব্যবহার, ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা। 

নির্বাচন কমিশনার বলেন, গত দুই মাসে আইনশৃঙ্খলা বাহিনী ৮৫০টির বেশি অস্ত্র উদ্ধার করেছে, যা সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর পোস্টাল ভোটের জন্য ইতোমধ্যে ৭ লাখ ৩ হাজার ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। অবশিষ্ট ব্যালট সময়মতো পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন কমিশনার।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে ব্যবহৃত হবে দুটি আলাদা ব্যালট— সাদা ব্যালট জাতীয় সংসদ নির্বাচনে এবং গোলাপি ব্যালট গণভোটে। দুটি ব্যালটের ফলাফল একসঙ্গে গণনা ও প্রকাশ করা হবে, যাতে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি না হয়।

তিনি জানান, এবারের নির্বাচনে ৪৫ হাজার পর্যবেক্ষক ও প্রায় ১০ হাজার সাংবাদিক। এর মধ্যে দেশীয় নির্বাচন পর্যবেক্ষণে ৪৫ হাজার ৩৩০ জন, বিদেশী পর্যবেক্ষক প্রায় ৩৫০ জন ও দেশী-বিদেশী গণমাধ্যমের সাংবাদিক রয়েছে ৯ হাজার ৭’শ জন। এর মধ্যে ১৫৬ জন বিদেশি সাংবাদিক রয়েছে।

ইসি জানিয়েছে, এখন পর্যন্ত ৩০০টির বেশি মামলা দায়ের এবং ৫০০টির বেশি তদন্ত সম্পন্ন হয়েছে। ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রচারণা চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন স্পষ্ট করেছে। ভোটকেন্দ্রে সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন, তবে—গোপন কক্ষে প্রবেশ নিষিদ্ধ, লাইভ সম্প্রচার নিষিদ্ধ, ভোটার সাক্ষাৎকার গ্রহণ নিষিদ্ধ ভোটারদের জন্য গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্বাচন কমিশন রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে “শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এই ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সকলের সহযোগিতা দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়