শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ১২:২৬ রাত
আপডেট : ১৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন

মনিরুল ইসলাম : আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার শেষ হচ্ছে রিটানিং কর্মকর্তাদের বাছাইয়ে বাদ পরা প্রার্থীদের আপিল শুনানি। 

আগামীকাল সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরপর মঙ্গলবার চূড়ান্ত প্রর্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দ শেষে বুধবার থেকে শুরু হবে প্রচার প্রচারণা বা  ভোট যুদ্ধ ।  
 
ইসির তথ্য অনুযায়ি, গতকাল আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পেয়েছে ৪৪ জন, বাতিল ৩৭টব ও পেন্ডিং ১৯টি। ৯টি আবেদন প্রত্যাহার  ও দুইজন আবেদনকারী অনুপস্থিত।

এদিকে, আপিল শুনানির ৮ম দিনে শনিবার কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। 

শনিবার  বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ হয়ে যায়।  অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন। তাঁর সে আপিল নামঞ্জুর করে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল রাখে ইসি।

আজ রোববার  শেষদিনে ৫৬১ থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি করবে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, শুনানি শেষে ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও অনুলিপি সংগ্রহ করা যাবে। শুনানি শেষে ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহর ও ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়