শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে এনআইডি সংশোধনে সুখবর

নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রক্রিয়া দ্রুততর করতে নির্বাচন কমিশন (ইসি) দেশের জেলা পর্যায়ে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে আগামী ৩০ জুনের মধ্যে সব সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার দায়িত্ব জেলা অফিসারদের দেওয়া হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ধীরগতির কারণে নাগরিকরা এনআইডি সংশোধনে হয়রানির শিকার হচ্ছিলেন, তাই দ্রুততার জন্য এই ব্যবস্থা নেওয়া হলো। জেলা অফিসাররা প্রতিদিন নির্ধারিত সময় পর্যন্ত কাজ করে আবেদন নিষ্পত্তি করবেন। প্রক্রিয়াটি সহজ করার জন্য অনলাইন যাচাই, সরল নথি যাচাই এবং মাঠপর্যায়ের সরেজমিন যাচাইকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘গ’ ক্যাটাগরির আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ৬৪ জেলার জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। আগে শুধুমাত্র আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাই এই ক্ষমতা রাখতেন। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলে আবেদন সংখ্যা বেশি হওয়ায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদেরও সংশোধন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বৃহত্তর ১৯টি সিনিয়র জেলায় ‘খ’ ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম জেলায় উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদেরও ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা আগামী ৩০ জুনের মধ্যে সব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তি করবেন।

অফিস আদেশে আরও বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ‘গ’ ক্যাটাগরির আবেদন দ্রুত নিষ্পত্তি ও ‘ক্র্যাশ প্রোগ্রাম’-এর কার্যক্রমের সমন্বয় ও তত্ত্বাবধান করবেন। ঢাকা ও চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা এই কার্যক্রমের সমন্বয় এবং তত্ত্বাবধানের দায়িত্বও পালন করবেন। পাশাপাশি, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) প্রতিটি ১৫ দিনের মধ্যে কাজের অগ্রগতির প্রতিবেদন এনআইডি মহাপরিচালককে জানাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়