শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা পাবেন এনআইডি : ইসি সচিব

১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে নাগরিকদের নিবন্ধন তথ্য নেবে নির্বাচন কমিশন- এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব। এনআইডি পাবেন তারা।’ এছাড়া ভোটারের বয়স ১৮ বছর হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন বলেও জানান আখতার।

এই বয়সিদের জন্য এনআইডির প্রয়োজনীয়তা তুলে ধরে ইসি সচিব বলেন, ‘অনেকগুলো কাজে তাদের এনআইডি লাগে, যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যান, ব্যাংক হিসাব খোলা, চিকিৎসার জন্য বিদেশে যাওয়াসহ ছোটখাটো নানা কাজ রয়েছে। এতে এনআইডিটা প্রাসঙ্গিক হয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘এনআইডি না থাকায় শিক্ষার্থীদের অসুবিধায় পড়তে হচ্ছে। এজন্য ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সিরা এনআইডি পাবেন। এ জন্য তারা ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।এখন থেকে যার বয়স ১৬ বছর হয়েছে, তিনিই নিবন্ধন আবেদন করতে পারবে। কোনো নির্দিষ্ট তারিখ ধরে দেওয়া হয়নি। ভোটের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়