শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৪:০৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুল-কলেজের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে সতর্কবার্তা

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট চূড়ান্ত করতে চাহিদাপত্র চেয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসংক্রান্ত জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

 গতকাল সোমবার এক অফিস আদেশে এ নির্দেশ দেয় মাউশি। শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলোকে আগামী ৪ জুনের মধ্যে গুগল ফরম পূরণ করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে বাজেট চাহিদা না পৌঁছালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে বলে সতর্ক করেছে অধিদপ্তর। 

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) থেকে দেওয়া ‘ছক’ (১১ পাতা) সংগ্রহ করে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের চাহিদা প্রস্তুত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন অফিস, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাজেট সংক্রান্ত তথ্য ৪ জুন মধ্যে সংশ্লিষ্ট গুগল ফরম পূরণ করে সাবমিট করার জন্য বলা হলো।

 
এতে আরও বলা হয়, প্রয়োজনীয় তথ্য নির্ধারিত তারিখের মধ্যে সাবমিট করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে এবং সেক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতির জন্য এ অধিদপ্তর কোনো দায়-দায়িত্ব বহন করবে না।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়