শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৯:৫১ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের অবস্থান কত

এশিয়ার এক হাজার ৫০১টি বিশ্ববিদ্যালয়ের র‌্যাকিংয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান দেড়শ’র মধ্যেও নেই। ২০২৬ সালের কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রয়েছে ১৬৫ নম্বরে। তিনটি বিশ্ববিদ্যালয় ১৬৫ নম্বরে রয়েছে। তিন বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে ১৬৫ নম্বরে। বুয়েট এক নম্বরে, ইন্দোনেশিয়ার ‘বিনা নুসান্তারা ইউনিভার্সিটি’ (বিনুস) দ্বিতীয় নম্বরে এবং ভিয়েতনামের ‘জুই তান ইউনিভার্সিটি’ রয়েছে তৃতীয় নম্বরে।

এশিয়ার ১,৫০১টি বিশ্ববিদ্যালয়ের সেরা তালিকার সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। এবারের ২০২৬ সালের কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। তালিকার প্রথম ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দেশের কোনও পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম নেই।

বুয়েটের অবস্থান ও এশীয় প্রেক্ষাপট 

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এশীয় তালিকার ১৬৫ নম্বরে অবস্থান করছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৬৫ নম্বর অবস্থানে যৌথভাবে আরও দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে— ইন্দোনেশিয়ার ‘বিনা নুসান্তারা ইউনিভার্সিটি’ (বিনুস) এবং ভিয়েতনামের ‘জুই তান ইউনিভার্সিটি’। 

শীর্ষ ৩০০-তে সরকারি বনাম বেসরকারি 

এবারের র‌্যাঙ্কিংয়ের একটি নেতিবাচক দিক হলো, সেরা ৩০০-এর তালিকায় বুয়েট ছাড়া অন্য কোনও পাবলিক বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়নি। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যথাক্রমে সেরা ২০০ ও ৩০০-এর তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে। 

দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবস্থান 

র‌্যাঙ্কিংয়ে সেরা ৪০০ ও ৫০০-এর মধ্যে থাকা উল্লেখযোগ্য কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে ৩০৪ নম্বরে। যৌথভাবে তিনটি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে ৩০৪ নম্বরে— এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে ৩১২ নম্বরে। তিনটি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে ৩১২ নম্বরে— এর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে ৩৩৭ নম্বরে। যৌথভাবে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে ৩৩৭ নম্বরে— এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চতুর্থ অবস্থানে।   

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে র‍্যাঙ্কিংয়ের ৩৭৮ নম্বরে। তিনটি বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ের ৩৭৮ নম্বর তালিকায় এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান প্রথম। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রয়েছে র‍্যাঙ্কিংয়ের ৩৮৫ নম্বরে। র‍্যাঙ্কিংয়ের ৩৮৫ নম্বরে তালিকায় তিনটি বিশ্ববিদ্যালয়ের তিন নম্বরে অবস্থান বিশ্ববিদ্যালয়টির। 

র‍্যাঙ্কিংয়ের টপ ৪০০ নম্বরেরর মধ্যে খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রয়েছে ৪১৪ নম্বরে (যৌথভাবে প্রথম)।

র‍্যাঙ্কিংয়ের তালিকায় খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে ৪৫৪ নম্বরে (যৌথভাবে এক নম্বরে)। 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) রয়েছে ৪৭০ নম্বরে। র‍্যাঙ্কিংয়ের ৪৭০ নম্বরে থাকা চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রুয়েট চতুর্থ অবস্থানে।

ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, গাজীপুর রয়েছে তালিকার ৪৮৬ নম্বরে। র‍্যাঙ্কিংয়ের ৪৮৬ নম্বরের থাকা চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান প্রথম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়