শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০১:৩০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী (ভিডিও)

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমরা স্বাধীনতা দিতে চাই। কিন্তু যেন তা জঙ্গি কারখানায় পরিণত না হয় তাও দেখতে হবে। আমরা আর কোনো হলি আর্টিজানের মতো ঘটনা চাই না।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বনানীতে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে মালিকরা অলাভজনক দাবি করেন। কিন্তু এর থেকে প্রাপ্ত অর্থ কোথায় যায় তা আমরা জানি না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আজকের এই অনুষ্ঠানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো আমাদের মাধ্যমে শুনে দ্রুতই সমাধানের ব্যবস্থা নিবেন।

মিলন বলেন, জিয়াউর রহমান ১৬ দিন শিক্ষামন্ত্রী থেকে যত কাজ করেছেন৷ আমি ১৬ বছরেও তত কাজ করতে পারব না।

তিনি বলেন, মালয়েশিয়া যদি রাতারাতি তাদের শিক্ষার পরিস্থিতি বদলাতে পারে, আমরা কেন পারব না? আমরা চাইলেই শিক্ষা খাতে সবচেয়ে বেশি উপার্জন করতে পারি। আমি নকল করব তাদের যারা ভালো করেছে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়