শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় সুখবর সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগে, বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা জানা গেল

দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট আছে। সেই সংকট কাটবে কবে? জানা গেছে, বিধির জালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ আটকা পড়েছে।

দেশের একটি গণমাধ্যমে উঠে এসেছে, এবার প্রায় ১৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান সেই গণমাধ্যমকে বলেন, ‘আমরা চাই দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে।’

তিনি আরও বলেন, নতুন বিধিমালায় বেশ কিছু ত্রুটি চিহ্নিত হয়েছে। সেগুলো সংশোধনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত বিধি হাতে পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নতুন বিধিমালায় নারীদের জন্য পূর্বনির্ধারিত বিশেষ কোটা বাতিল করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নিয়োগযোগ্য ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক হবে। বাকি ৭ শতাংশ পদ কোটাভিত্তিক। এর মধ্যে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ, আর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ সংরক্ষিত। তবে কোটা থেকে যোগ্য প্রার্থী না মিললে পদগুলো মেধার ভিত্তিতেই পূরণ হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশে স্নাতক ডিগ্রিধারী বেকার ছিল প্রায় চার লাখ। এখন তা প্রায় ৯ লাখ; অর্থাৎ আট বছরে দ্বিগুণ। এ অবস্থায় নতুন করে বিজ্ঞপ্তি আটকে যাওয়ায় অনেক চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়