শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৫ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসুর ফলাফল ঘোষণায় বিলম্বের কারণ জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা

ব্যালটের পাঁচ পাতা আলাদা করতে সময় লাগছে বলে ফল গণনায় দেরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

আজ মঙ্গলবার রাতে সংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ডাকসুর ব্যালটের যে পাঁচটা পাতা, সেটাকে মেশিনে দেওয়ার জন্য প্রথমে আলাদা করতে হচ্ছে। একটা বাক্স খোলার সঙ্গে সঙ্গে আলাদা করার কাজটা আগে করতে হচ্ছে। মূলত এ জন্যই সময় লাগছে।

আজ মঙ্গলবার রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। বলেন, কিছু কেন্দ্রের গণনা এগিয়েছে, কিছু কিছু পিছিয়ে আছে।

কখন ফল ঘোষণা করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, ওএমআর মেশিনে ভোট গণনা চলছে। সব কেন্দ্রে একসঙ্গে স্বচ্ছভাবে ভোট গণনা হচ্ছে। ফল প্রকাশের সুনির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, তবে অবশ্যই আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা হবে। কিছু কেন্দ্রের গণনা এগিয়েছে, কিছু কিছু পিছিয়ে আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়