শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৯ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাদশে ভর্তি: শেষ ধাপের ফল প্রকাশ, কলেজ পাননি ৫২৪০ শিক্ষার্থী

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তি নীতিমালা অনুযায়ী—তিন ধাপে আবেদন নেওয়ার নিয়ম রয়েছে। ফলে এটি ছিল শেষ ধাপ। অথচ এ ধাপেও কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হননি ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯৫ জন।

পাশাপাশি সারাদেশের ৩৭৬টি কলেজ ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি। আর ১৬টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার আগ্রহই দেখাননি।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও একাদশে ভর্তি কমিটির সমন্বয়কারী অধ্যাপক মো. রিজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীরা ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।

গত ২৮ আগস্ট রাতে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। সেসময় আবেদন করেও কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৮২৬ জন। তাদের মধ্যে এসএসসিতে জিপি-৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন এক হাজার ৪১৮ জন

ভর্তি নীতিমালা অনুযায়ী—তিন ধাপে আবেদন করে নির্বাচিত হওয়াদের কলেজে চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর, যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর পরের দিন ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। আবেদনের সময়সীমা বাড়ানো হবে কি না, সিদ্ধান্ত হয়নি

একাদশে ভর্তির নীতিমালা অনুযায়ী তিন ধাপে অনলাইনে আবেদন নিয়ে চূড়ান্ত ভর্তির নিয়ম রয়েছে। তবে সবগুলো ধাপ পার হওয়ার পরও অনেক শিক্ষার্থী কলেজ পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছে। এমন পরিস্থিতিতে আবেদনের সময়সীমা বাড়ানো হবে কি না, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন একাদশে ভর্তির কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক বলেন, ‌তিন ধাপে আবেদন নেওয়া হয়েছে। এরপর সময়সীমা বাড়ানো হবে কি না, তা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। এ ধাপে যারা কলেজ পেয়েছে, তাদের নিশ্চায়নের পর এ নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়