শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কে.আর মার্কেটের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীদের শনাক্তের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। তবে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের কেউ কেউ হল ছাড়ছেন।

এর আগে, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রোববার ভিসিসহ একাডেমিক কাউন্সিলের প্রায় ২২৭ শিক্ষককে ক্যাম্পাসের জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ কোরে রাখে শিক্ষার্থীরা। এরই একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে একপক্ষ হামলা চালায়। তবে হামলাকারীদের পরিচয় এখনও চিহ্নিত করা যায়নি।

নিজেদের পরিচয় ঢাকতে যমুনা টিভির ক্যামেরা ছুড়ে ফেলেন এক বহিরাগত। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়।

ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদের শিক্ষার্থীদের প্রায় এক মাস ধরে সমন্বিত বা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন চলছিল। দুই অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি সমন্বিত ডিগ্রি দেওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়