শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার

 ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ আগ্রাসনের মধ্যেই বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের পর্যালোচনার মধ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তবে ইরান স্পষ্ট জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো পরিকল্পনা তাদের নেই।

এদিকে রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে।

আজ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১.১৩ ডলার (১.১ শতাংশ) বেড়ে ১০৩.৩৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ১.০৮ ডলার (১.২ শতাংশ) বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৯১.৪০ ডলার। অথচ আগের দিন উভয় ক্ষেত্রেই তেলের দাম ২ শতাংশের বেশি কমেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা তেলের দামের এই পুনরুত্থানে ভূমিকা রেখেছে, যদিও যুদ্ধবিরতি নিয়ে বাজারে আশাবাদ এখনো বেশ সীমিত।  সূত্র : সামা টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়