শিরোনাম
◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৫:৫৭ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজার্ভ ছাড়ের পরও বেড়েছে তেলের দাম, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ইতিহাসে সবচেয়ে বড় রিজার্ভ ছাড়ের ঘোষণা দেওয়ার পরও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্যারেলপ্রতি তেল এখন বিক্রি হচ্ছে ১০১ দশমিক ৫৯ ডলারে।

আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

এতে বলা হয়, আইইএ মজুদ থেকে প্রতিদিন ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেওয়ার পরও বাজারে আতঙ্ক কাটেনি। বরং ২৪ ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

এএফপি জানায়, বৃহস্পতিবার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৯ ডলার ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬ ডলারে পৌঁছেছে।

এর আগে সপ্তাহের শুরুতে দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে ১২০ ডলারে পৌঁছেছিল।

প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে আরও জাহাজে হামলা, বিভিন্ন দেশের তেল উৎপাদন কমানোর ঘোষণা ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে গতকাল বুধবার আইইএ ইতিহাসে সবচেয়ে বড় রিজার্ভ ছাড়ের ঘোষণা দিলেও তা আন্তর্জাতিক বাজারে উদ্বেগ কমাতে পারেনি।

বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে নতুন করে দুইটি তেলবাহী ট্যাঙ্কারসহ ৬টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

একইসঙ্গে তেল উৎপাদন কেন্দ্রে হামলার আশঙ্কায় ইতোমধ্যে উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে ইরাক। একই পদক্ষেপ নিতে যাচ্ছে কুয়েত ও সৌদি আরব।

আইইএ’র মতে, বিশ্ব জ্বালানি বাজার ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ সংকটের মুখে পড়েছে।

সংস্থাটি বলেছে, চলমান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো মিলিয়ে প্রতিদিন অন্তত ১ কোটি ব্যারেল তেল উৎপাদন কমে গেছে, যা বৈশ্বিক তেল চাহিদার প্রায় ১০ শতাংশের সমান।

সংস্থাটি সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক না হলে সরবরাহ ঘাটতি আরও বাড়তে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়