শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১১:৫২ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

ভারত থেকে আমদানি করা পাঁচ হাজার মেট্রিক টন চাল এসেছে মোংলা বন্দরে। ভারত থেকে সিদ্ধ চালবোঝাই জাহাজটি মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় মোংলা বন্দরে ভেড়ে।

খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিয়েতনাম পতাকাবাহী এমভি হং টার্ন নামের জাহাজে ভারত থেকে আমদানি করা পাঁচ হাজার মেট্রিক টন চাল এসেছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে জাহাজ থেকে নমুনা (চাল) সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা ও ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে। ল্যাব টেস্টের পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহন শুরু হবে।

সহকারী খাদ্য নিয়ন্ত্রক আরও জানান, জি টু জি চুক্তিতে ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে আট লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এ চুক্তির আওতায় এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে ২৫ হাজার টন চাল আমদানি হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়