শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৮:২৫ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমরাহ থেকে ফিরেই আটক সোনা চোরাচালানকারী, মিলল যা যা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়াস উদ্দিন (৪৬) নামে একজন সোনা চোরাচালানকারীকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তিনি ওমরাহ করে দেশে ফিরছিলেন। 

বুধবার (১৪ জানুয়ারি) এপিবিএন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

এপিবিএন জানায়, বুধবার আগমনী ২ নম্বর ক্যানোপি এলাকায় আনুমানিক সকাল সোয়া ১১টার দিকে আটক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নিয়ে আসা হয়। এপিবিএন অফিসে তাকে জিজ্ঞাসাবাদের পর তার শরীর তল্লাশি করে গলায় ঝুলানো হাজীদের ব্যাগ থেকে ৬৮০ গ্রাম স্বর্ণালংকার, বাংলাদেশি ৭৭ হাজার ৫৫০ টাকা এবং ১৬ হাজার ১২৫ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন জানায়, আটক গিয়াস উদ্দিন ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে ওমরাহ হজ পালন শেষে সৌদি আরব থেকে বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। উদ্ধার করা স্বর্ণালংকারগুলো তিনি বিভিন্ন ওমরাহ হজযাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনেন। আটক ব্যক্তি বিমানবন্দরে সক্রিয় সোনা চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা যায়। 

আটক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ইতোমধ্যে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামি অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে সোনা এনে নিজ হেফাজতে রেখে অপরাধ সংঘটন করেছেন।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, সোনা চোরাচালানকারীরা বিভিন্ন রূপ ধারণ করে তাদের অপরাধ সংঘটন করে থাকে। সোনা ও মাদক চোরাচালান রোধে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই তৎপর রয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যে কোনও ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়