শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৫০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনো অধরাই রয়ে গেছেন ৭০০ জেল পালানো বন্দি, গ্রেপ্তারে জোর নেই

জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের আগে ও পরে দেশের বিভিন্ন কারাগারে হামলা ও বন্দি বিদ্রোহের ঘটনা ঘটে। চরম বিশৃঙ্খলা ও বিদ্রোহে ১৬ জন নিহত হন। পাঁচটি কারাগার থেকে পালিয়ে যান ২ হাজারেরও বেশি বন্দি। কিন্তু এসব ঘটনার ১৫ মাস পার হলেও পালিয়ে যাওয়াদের মধ্যে ৭০০ বন্দি এখনো অধরাই রয়ে গেছেন। যাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী, সন্ত্রাসবিরোধী আইনের সাজাপ্রাপ্ত দাগি আসামি, বিডিআর বিদ্রোহ, বুয়েট ছাত্র আবরার হত্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামি এবং বেশ কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

বিশেষজ্ঞরা বলছেন, এসব বন্দি গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা ব্যস্ততার কারণে জোর দিতে পারেনি। বর্তমানেও নির্বাচনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ ব্যস্ত সময় পার করছে। অথচ এসব দাগি আসামি আইনের আওতায় না এলে নির্বাচনি নিরাপত্তার জন্য বড় হুমকির আশঙ্কা রয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, পলাতক বন্দিদের গ্রেপ্তারে সারা দেশে পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।

কারা অধিদপ্তর সূত্র জানিয়েছে, বন্দি পালানো কারাগারগুলোর মধ্যে নরসিংদী জেলা কারাগার থেকে সর্বোচ্চ ৮৪৬ জন পালিয়েছিলেন। গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২০২ জন বন্দি পালিয়ে যান। তাদের অধিকাংশ জঙ্গিবাদের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে ছিলেন। কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালিয়ে যান ১০৫ জন, শেরপুর জেলা কারাগার থেকে ৫১৮, সাতক্ষীরা জেলা কারাগার থেকে ৫৯৬ জন পালান। এর মধ্যে নরসিংদী থেকে পালানোদের মধ্যে ১৬০ জন, সাতক্ষীরা কারাগারের ৪০ জন, কুষ্টিয়ার ১৬ জন, হাই সিকিউরিটি কারাগারের ১৩০ জন ও শেরপুর কারাগারের ৩৫৪ জন বন্দি এখনো অধরা রয়েছেন। এ ছাড়াও এসব কারাগার থেকে লুট হওয়া ২৭টি অস্ত্র এবং ৭ হাজার ৪০০ রাউন্ড গুলি এখনো উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে চায়নিজ রাইফেল, বিডিএইড এবং শটগান রয়েছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ওমর ফারুক বলেন, পট পরিবর্তনের পর কারাগার থেকে আসামি পালানো এবং অনেক পেশাদার আসামির ঢালাও জামিন হওয়ায় তখন থেকেই জননিরাপত্তার জন্য হুমকি তৈরি হয়। ইতোমধ্যে ওইসব অপরাধীর অনেকেই রাজনৈতিক বলয়ের মধ্যে চলে গেছে। জামিন প্রাপ্তদের জামিন বাতিল করে এবং পলাতকদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না গেলে নির্বাচনি নিরাপত্তায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, জেল পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এক্ষেত্রে আমাদের তেমন কিছু করার নেই। এমনও ঘটেছে অন্য ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসার পর পুরোনো বন্দিরা তাকে চিনতে পেরেছে।

তখন নিশ্চিত হওয়া গেছে কারাগার থেকে তিনি পালিয়ে ছিলেন। মো. জান্নাত-উল ফরহাদ আরও বলেন, কারাগারে সহিংসতা চালানোর সময় অনেক নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়। এ জন্য পলাতক বন্দিদের অনেকের তথ্য আমাদের কাছে নেই। থানা ও আদালতে থাকা তথ্যেও অনেকে শনাক্ত হচ্ছেন। যখন কেউ গ্রেপ্তার হচ্ছেন- তাকে আগের মামলার সঙ্গে পালানোর মামলার আসামি হিসেবেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে ঢুকানো হচ্ছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, জেল পলাতক বন্দিদের গ্রেপ্তারে সারা দেশে পুলিশের বিশেষ নজরদারি রয়েছে। নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়