শিরোনাম
◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি!

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাস্টমস ফাঁকির চেষ্টা আইফোন-গুগলের ১০২ মোবাইল নিয়ে, অতঃপর...

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের চোখ ফাঁকি দিতে গিয়ে ধরা খেয়েছেন ৪ নারী যাত্রী। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ওই চার যাত্রীকে আটকে তাদের কাছ থেকে ১০২টি দামি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে ঢাকা আসেন তারা।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাস্টমস এবং এ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে ফ্লাইটের অভ্যন্তরের সব যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি করে চারজন মহিলা যাত্রী- সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাত তাদের শরীরে বিশেষ কায়দায় লুকায়িত রাখা ৩৫টি আইফোন ১৭ প্রো-ম্যাক্স, ৫৫টি আইফোন ফিফটিন এবং ১২টি গুগল পিক্সেল ফোনসহ সর্বমোট ১০২টি মোবাইল ফোন পাওয়া যায়। 

পরবর্তীতে যাত্রীরা ফোন সম্পর্কে কোনো তথ্য না দিতে পারায় বিমানবন্দর কাস্টমস ৯৮টি মোবাইল ফোন জব্দ করেন, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।

মুহাম্মাদ কাউছার জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিনিয়ত চোরাকারবারিরা বিভিন্ন সময় স্বর্ণ, মোবাইল, সিগারেট পাচার করে থাকেন। যেসব বিমান দুবাই, শারজাহ থেকে ঢাকায় আগমন করে সেসব বিমানে বেশি হয়ে থাকে। সময়ের সাথে চোরাকারবারিরা তাদের কৌশল পরিবর্তন করেছে। দুবাই, শারজাহর যে সব বিমান চট্টগ্রাম হয়ে আসে সেসব বিমানে চট্টগ্রাম থেকে চোরাকারবারিদের নিজস্ব কিছু লোক ঢাকা আসার জন্য ওঠে এবং বিমানের মধ্যে কৌশলে স্বর্ণ, মোবাইল হস্তান্তর করেন। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়