শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেট্রোরেলে হত্যার ভয়ঙ্কর দৃশ্য, ভিডিও ভাইরাল!

শার্লট শহরের লাইট রেল মেট্রোতে একটি শ্রীতলক কাণ্ডের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ২৩ বছর বয়সী ইউক্রেনীয় শরণার্থী ইরিনা জারুতস্কা শান্তভাবে ট্রেনের সিটে বসে মোবাইলে ব্যস্ত ছিলেন। হঠাৎ তার পিছনের সিটে থাকা ৩৪ বছর বয়সী ডেকার্লোস ব্রাউন জুনিয়র পকেট থেকে ছুরি বের করে সুযোগ বুঝে তিনবার আঘাত করেন তরুণীর গলায়।

মুহূর্তের মধ্যে রক্তে লতাপাতা ইরিনা অচেতন হয়ে পড়েন এবং শেষপর্যন্ত ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হত্যাকাণ্ডটি ঘটেছে ২২ আগস্ট, রাত ৯:৫০ মিনিটে, শার্লটের একটি লাইট রেল বগিতে। হত্যাকারী ব্রাউন, যিনি মানসিক সমস্যায় ভোগা গৃহহীন ব্যক্তি, ট্রেন চলা অবস্থায়ই এই বর্বরোচিত হামলা চালান।

ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যায়, ট্রেন চলতে শুরু করার মাত্র চার মিনিটের মধ্যে ব্রাউন হঠাৎ ছুরি বের করে ইরিনার পিছন থেকে আঘাত করেন। একাধিক আঘাতের ফলে তরুণী মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন এবং রক্তাক্ত হয়ে যান।

হামলার পর ট্রেন পরবর্তী স্টেশনে থামলে ব্রাউন ধীরে ধীরে ট্রেন থেকে নামার চেষ্টা করেন, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার হাতে এখনও রক্ত লেগে ছিল এবং অস্ত্রও দেখা যায়। বর্তমানে তাকে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগে আটক করে জামিন ছাড়াই কারাগারে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়