শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৮:২১ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শ্রী শিবা রাণী (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর।

শনিবার (১৩ জুন) সকালে পৌর শহরের কুয়েতি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে কোচিং ক্লাস শেষে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে কুয়েতি মসজিদ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর শিবা রাণীর সাইকেলকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাক্টরসহ চালককে আটক করে পুলিশে খবর দেয়।

পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও ট্রাক্টরটি হেফাজতে নেয়। একই সঙ্গে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ঘাতক ট্রাক্টর ও এর চালককে আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়