শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার সদর দক্ষিণে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৪০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুন) দুপুরে মাটিয়ারা এলাকার মধু পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলের একটি ভিডিও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মিছিলের পরপরই অভিযান চালিয়ে মহাসড়ক এলাকা থেকে ৪০ জন ছাত্রলীগের নেতাকর্মীকে আটক করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়