শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৮:৫৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে অটোরিকশার ইঞ্জিন বক্সে ২৩ হাজার ইয়াবা,  চালক আটক

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে একটি সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিন বক্সের ভেতর লুকিয়ে রাখা ২৩ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় অটোরিকশার চালক সৈয়দ আলম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক সৈয়দ আলম টেকনাফ উপজেলার জাদিমুরা এলাকার কোনাপাড়া স্টেশন গলির বাসিন্দা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও চালকের ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ.ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ জুন) বিকেলে টেকনাফের বড়ইতলী এলাকায় র‌্যাব ক্যাম্পের সামনের সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশাচালক মাদক বহনের বিষয়টি স্বীকার করেন। পরে অটোরিকশার পেছনের ইঞ্জিন বক্সের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ.ম. ফারুক জানান, উদ্ধার করা ইয়াবা ও জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়