শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর পাটক্ষেতে মিলল যুবকের মরদেহ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তিনদিন ধরে নিখোঁজ থাকার পর তৌহিদ মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (০৩ জুন) সকালে উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া (দক্ষিণ) গ্রামের দীঘিরপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তৌহিদ মিয়া ভাটপাড়া গ্রামের বাসিন্দা কাইয়ুম মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের দাবি, গত তিনদিন আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে পরিবার ও স্বজনরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে গ্রামের কয়েকজন বাসিন্দা দীঘিরপাড় এলাকার একটি পাটক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে কাছে গিয়ে তৌহিদকে শনাক্ত করেন। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। তৌহিদের আকস্মিক মৃত্যু ও মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বলা সম্ভব হবে।”

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে তৌহিদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়