শিরোনাম
◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০২:১৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিল্মি স্টাইলে কুমিল্লায় কিশোরীকে ঘর থেকে অপহরণ!

কুমিল্লার লাকসামে ফিল্মি স্টাইলে এক কিশোরীকে ঘর থেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার একাধিক ভিডিও ফুটেজ সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

মঙ্গলবার (২ জুন) রাত ৯টায় লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী কিশোরী অপহরণের তথ্যটি নিশ্চিত করেছেন।

অপহৃত কিশোরী তাহমিনা আক্তার স্মৃতি (১৬) লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামের প্রবাসী আলম মিয়ার মেয়ে। সে স্থানীয় গণউদ্যােগ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

অভিযুক্ত মো. মাসুদ (৩২) ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা। সম্পর্কে তিনি স্মৃতির মামা হন।

খোঁজ নিয়ে জানা যায়, অপহৃত তাহমিনা আক্তার স্মৃতির সঙ্গে অভিযুক্ত মো. মাসুদের প্রেমের সম্পর্ক ছিল। গত ফেব্রুয়ারিতে মাসুদ স্মৃতিকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর স্মৃতির পরিবারের পক্ষ থেকে লাকসাম থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৭ দিন পর তাকে উদ্ধার করেন এবং অপহরণের দায়ে মো. মাসুদকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়।

আদালতের বিচারক কিশোরী স্মৃতিকে পরিবারের জিম্মায় দিয়ে অপহৃত মাসুদকে কারাগারে পাঠান। গত ৮-১০ দিন আগে মাসুদ জামিনে জেল থেকে বের হন। সোমবার (১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার দলবল নিয়ে স্মৃতির বাড়িতে হামলা চালায়।

এক পর্যায়ে ঘরের দরজার প্রধান ফটক ভেঙে এবং ছাদ দিয়ে ঘরে প্রবেশ করে তার মা-বাবাকে মারধর করে রুমের মধ্যে আটকিয়ে দ্বিতীয় তলা থেকে ফিল্মি স্টাইলে কিশোরী স্মৃতিকে নিচে নামিয়ে আনেন। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারও লুট করা হয়।

এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ডুপ্লেক্স ভবনের ছাদ থেকে এক তরুণীকে কাঁধে করে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন যুবক। এ সময় বাড়ির আঙিনা ও ভবনের আশপাশে বহুমানুষের সমাগম ছিল।

কিশোরীর বাবা আলম মিয়া বলেন, এর আগেও মাসুদ আমার মেয়েকে একবার অপহরণ করে। পরে পুলিশের সহযোগিতা চাইলে ১৭ দিন পর তাকে উদ্ধার করা হয়। সোমবার রাতে সে আবারও গুন্ডাবাহিনী নিয়ে রাত সাড়ে ১২টার দিকে আমার বাড়িতে হামলা চালায়। এ সময় আমাদের ব্যাপক মারধর করা হয়।

তিনি বলেন, ঘরে থাকা নগদ ১৭ লাখ টাকা এবং ৩০ ভরি স্বর্ণ এবং আমার মেয়েকে নিয়ে যায়। আমার বাড়িতে আটটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। তাদের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যামেরায় রেকর্ড হয়েছে। প্রকাশ্যে এই ধরনের অপহরণ আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। দ্রুত আমার মেয়েকে উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী বলেন, দুপুরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফিল্মি কায়দায় এই অপহরণের সঙ্গে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়