শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এক বিএনপি নেতার মৃত্যু!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য মো.ওহাব মিয়া (৬০) মারা গেছেন।

সোমবার (১ জুন) দিবাগত রাত দেড়টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের (পাড়ের বাড়ির) মৃত মকদুম আলী হাওলাদারের ছেলে। তিনি ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাবেক ইউপি সদস্য ছিলেন।

মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (২ জুন) বিকাল সাড়ে ৫টার সময় তার নিজ বাড়ি ঘটখালী (পাড়ের বাড়িতে)  অনুষ্ঠিত হবে বলে জানান তার পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ঘটখালী নামক স্থানে সড়কের পাশ দিয়ে হেটে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারী চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেরটার দিকে তিনি মারা যান।

তার এমন মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা গভীর শোক জানিয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ সড়ক দূর্ঘটনার সাবেক এক ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়