শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৮:৪৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২নং মন্মোদপুর ইউনিয়নের পূর্ব রাজাবাসর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তৌহিদুজ্জামানের বসতবাড়ি ও ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ( ৩০মে ) শনিবার দুপুর ২টার পর. অগ্নিকাণ্ডের সময় তৌহিদুজ্জামান এলার্জির ওষুধ সেবন করে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনের ধোঁয়া ও শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তৌহিদুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্বতীপুর উপজেলার ২নং মন্মোদপুর ইউনিয়ন শাখার সভাপতি বলে জানা গেছে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, জমির দলিল, শিক্ষাগত সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি আনোয়ার হোসেন, পার্বতীপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু সায়েম এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের নেতা ওসমান আলীসহ অন্যান্য নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়