শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি, জানা গেল কারণ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী গ্রামের ঈদগাহ মাঠে দুই পক্ষের লোকজনের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৫ টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত অফিস আদেশ থেকে জানা যায়, এলাকায় সংঘর্ষ ও উত্তেজনার আশঙ্কায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিবেদন পাওয়ার পর জনশৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪(১) ধারার ক্ষমতাবলে দেলদুয়ার  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যূথী এ আদেশ জারি করেন।

আদেশ অনুযায়ী, তাতশ্রী ঈদগাহ মাঠ এলাকার প্রায় ৪০০ গজ পরিসীমার মধ্যে সকল প্রকার সমাবেশ, মিছিল, স্লোগান, মিটিং, গণজমায়েত, ইট-পাটকেল নিক্ষেপ, লাঠিসোটা ও বিস্ফোরক দ্রব্য পরিবহন এবং সর্বপ্রকার বেআইনি কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তবে জরুরি সেবামূলক কার্যক্রম, চিকিৎসাসেবা,খাদ্যদ্রব্য সরবরাহ পরিবহন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, ওই গ্রামে ঈদের নামাজ আদায় নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়