শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে আগুন নিয়ে টিকটক ভিডিও বানানোর সময় পুড়ে ছাই হলো বসতঘর

‎জহিরুল ইসলাম শিবলু, ‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের রায়পুরে আগুন নিয়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চুলার আগুন ব্যবহার করে ভিডিও ধারণের সময় দুর্ঘটনাবশত আগুন লেগে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

‎শনিবার (২৩ মে) বিকেলে রায়পুর পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন পিলার কারখানার পাশের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

‎জানা যায়, ওই ঘরে মা-মেয়েসহ একটি পরিবার ভাড়া থাকতেন। পরিবারের সদস্যদের অভিযোগ, তরুণী রানি আক্তার ফারিয়া প্রায়ই মোবাইলে টিকটক ভিডিও তৈরি করতেন। ঘটনার দিন পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকাকালে রান্নাঘরের চুলার আগুন ব্যবহার করে ভিডিও বানাতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এরই মধ্যে ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

‎রায়পুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

‎বাড়ির মালিক স্থানীয় পানবাজার এলাকার বাসিন্দা লিটনের স্ত্রী রুবিনা বেগম বলেন, “প্রায় দুই বছর আগে ঘরটি রানিদের কাছে ভাড়া দিয়েছিলাম। ফারিয়া প্রতিদিনই টিকটক ভিডিও করত। আমরা তাকে অনেকবার নিষেধ করেছি। কিন্তু সে শোনেনি। আগুন নিয়ে ভিডিও করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তাদেরও ছয়-সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”

‎ফারিয়ার ভাই মিরাজ বলেন, ঘটনার সময় আমি ও মা বাসায় ছিলাম না। আমার বোন টিকটক করত, এটা সত্য। আজ টিকটক করতে গিয়ে আগুন লাগে। আমার বিদেশ যাওয়ার জন্য জমিয়ে রাখা নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে বোনকে খুঁজে পাচ্ছি না।

‎স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর থেকেই ফারিয়াদের পরিবারের কাউকে এলাকায় দেখা যাচ্ছে না। তবে তারা কোথায় গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়