শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎আদিতমারীতে নৃশংসতা, ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে।

‎রোববার (২৪ মে) সকালে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে।

‎​নিহত স্বপ্না বেগম ওই এলাকার স্থানীয় মৃত নজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।

‎​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে নিজ বাড়িতে স্বপ্না বেগম রোববার সকালে ওই গৃহবধূ দেরীতে ঘুম থেকে উঠায় তাকে অনেকক্ষণ ডাকাডাকি করা হয়। কিন্তু দীর্ঘক্ষণ পরও তার কোনো সাড়া শব্দ না পাওয়ায়, পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরের ভেতর গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

‎নিহত স্বপ্না বেগমের স্বজন শাহিনা খাতুন বলেন, সকালে ঘুম থেকে উঠার পর নিহত স্বপ্না বেগমে ঘর থেকে কোন সারা শব্দ নাই। পরে স্বপ্না বেগমের কোন সারা শব্দ না পেয়ে তার ঘরে প্রবেশ করি এবল ঘরে গিয়ে দেখি বিবস্ত্র অবস্থায় স্বপ্না বেগম পড়ে আছেন। তার শোবার খাটতিও ভাঙা ভেঙ্গে পড়ে আছে। পরে আমি চিৎকার করলে আমার দেবর ও আশপাশের কয়েকজন লোক ছুটে আসে। এ সময় আমরা দেখতে পাই তার নাক দিয়ে রক্ত বাহির হচ্ছে। এ অবস্থা দেখে আমরা তার শরীরে হাত না দিয়ে পুলিশকে খবর দেই। আমাদের ধারণা রাতে স্বপ্না বেগমকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
‎​ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ এবং বিস্তারিত জানা যাবে।অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এদিকে, প্রত্যন্ত গ্রামের ভেতর এমন নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়