শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৫:৩৯ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতার দাপট নয়, মানুষের মন জয় করুন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খালি ক্ষমতায় আসছি বলে ক্ষমতা দেখাবেন না। এটা করলে মানুষের ভালোবাসা পাবেন না। রাজনীতির মূল কথাই হলো জনগণের মন জয় করা।

​বুধবার (২০ মে) বিকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বক্তব্যের একপর্যায়ে স্বভাবসুলভ গম্ভীর রাজনীতিবিদের খোলস ছেড়ে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক (মেঠো) ভাষায় নেতাকর্মীদের সতর্ক করেন। তিনি বলেন, ‘মুই যদি জাহানে (এখানে) চুরি-চামারি শুরু করু, মানুষকে ধমকাও; তাহলে আর যাওয়া যাবে? গ্রামের মানুষ পছন্দ করবে না তাই।’

নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দয়া করে দলের লোকেরা সংগঠনকে শক্তিশালী করেন। আপনারা সঠিক ও আদর্শিকভাবে নেতৃত্ব দেন। রাজনীতির মূল কথাটি কী? উইন ওভার (Win over)! আমি জনগণের ভালোবাসা পাবো, জনগণের কাছে ভালোবাসা নিব—আপনাদের এটাই করতে হবে।

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, সরকার ও প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

​এর আগে, ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে তিন মন্ত্রীসহ এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে লাখো মানুষের উপস্থিতিতে ভালোবাসায় সিক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমন্ত্রিত অতিথিরা।

​রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যখন ক্ষমতার অপব্যবহার রোধে কঠোর বার্তা দেওয়া হচ্ছে, তখন মির্জা ফখরুলের এই ‘মেঠো ভাষার হুঁশিয়ারি’ দেশজুড়ে রাজনৈতিক মহলে এক ইতিবাচক ও দায়িত্বশীল বার্তা দেবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়