শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে দাড়িয়ে থাকা ট্রাকের কেবিন থেকে চালকের লাশ উদ্ধার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে দাড়িয়ে থাকা একটি ট্রাকের কেবিনের মধ্যে থেকে আব্দুর রহমান (৫০) নামে এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী যশোর সদরের রামনগর গ্রামের ইব্রাহিম গাজীর পুত্র। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার কোলা বাজার সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মোড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানায়, যশোর ট- ১১-১৩৪৬ নং ট্রাকটি কালীগঞ্জ কোলা বাজার সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মোড়ে গত তিন দিন ধরে পার্কিং করা ছিল। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ট্রাক ডাইভারকে ডাকাডাকি শুরু করে। কিন্তু কোন সাড়া না পেয়ে তারা স্থানীয় ফাড়ি পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকের দরজা খুলে পেছনের কেবিন থেকে চালক আব্দুর রহমানের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশে পচন ধরেছে। তাদের অনুমান, কোন ছিনতাইকারী চক্র ট্রাকের মালামাল লুট শেষে চালককে হত্যার পর ট্রাকটি ওই স্থানে রেখে যেতে পারে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি জেল্লাল হোসেন জানান, সড়কে পার্কিং থাকা ট্রাক থেকে এক চালকের মরদেহ উদ্ধার হয়েছে। তবে, কিভাবে তার মৃত্যু হয়েছে তার সেটি উদ্ধারে পুলিশের তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়