শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ি থেকে ৬ ফুট দাঁড়াশ ও কালনাগিনী সাপ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ এবং দেড় ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন থেকে ‘এনিমেল লাভারস অব পটুয়াখালী’ কলাপাড়া শাখার সদস্যরা সাপ দুটি উদ্ধার করেন।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে প্রথমে ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়। একই সময়ে পাশের পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাড়ি থেকে আরও একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। পরে বেলা ১১টার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। এ সময় স্থানীয়রা সাপ দুটি দেখতে ভিড় জমায়।

উদ্ধার করা দাঁড়াশ সাপটি কালচে-বাদামি বর্ণের এবং সম্পূর্ণ নির্বিষ। অন্যদিকে, সবুজ-হলুদের মাঝে লাল-কালো ডোরাকাটা রঙের কালনাগিনী সাপটি মৃদু বিষধর বলে জানিয়েছেন ‘এনিমেল লাভারস অব পটুয়াখালী’ কলাপাড়া শাখার সদস্যরা।

সংগঠনটির টিম লিডার বায়জিদ আহসান বলেন, হটলাইনে ফোন পাওয়ার পর সাপ দুটি উদ্ধার করা হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ায় সেগুলোকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে সাপ দুটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়