শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৯:০৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে মোবাইল কোর্টের অভিযানে চিংড়ির রেণুসহ ট্রাক জব্দ, প‌রে অবমুক্ত

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ঘাট এলাকায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে সংগৃহীত বাগদা চিংড়ির রেণুসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। শ‌নিবার বিকা‌লে রেণু সংগ্রহকা‌রি‌দের রেণুসহ একটি ট্রাক জব্দ এবং প‌রে সেগু‌লো সাগ‌রে অবমুক্ত করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে অবৈধ উপায়ে বাগদা চিংড়ির রেণু সংগ্রহ করে  লোড করার সময় ট্রাকটি আটক করা হয়। পরে জব্দকৃত ট্রাক থেকে চিংড়ির রেণু পুনরায় ব‌ঙ্গোপসাগ‌রের কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর বিধি ৮-এর উপবিধি ১(ক) অনুযায়ী বাংলাদেশের যেকোনো মোহনা ও উপকূলীয় এলাকায় চিংড়িসহ সব ধরনের মাছের পোনা ধরা বা ধরানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এসময় বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন প্রসিকিউশন দাখিল করেন।মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধভাবে রেণু সংগ্রহের সাথে জড়িত ৬ জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়