শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে এসএসসি প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা, আটক ১

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে আটক র‌্যাব।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক।

আটক সালাহউদ্দিন আহমেদ (১৭) কক্সবাজার সদর এলাকার সাহিত্যিকা পল্লী সিটি কলেজ রোডের বাসিন্দা।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি সংঘবদ্ধ চক্র মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর এলাকায় অবস্থান করে ডিজিটাল মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায় করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সালাহউদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে যোগাযোগ করত। নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী পরিচয় দিয়ে ভুয়া প্রশ্ন তৈরি করে পরীক্ষার আগের রাতে সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের টাকা দাবি করত। বিকাশ ও নগদ নম্বরের মাধ্যমে টাকা গ্রহণের পরপরই সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্লক করে প্রতারণা সম্পন্ন করত সে।

আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়