শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে এক ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৯ এপ্রিল বুধবার ভোররাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মাদক কারবারি ফারুক আহম্মেদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ফারুক আহমেদ ওই গ্রামের মুত মোফাজ্জল হোসেনের ছেলে।

আর গ্রেফতারকৃতরা হচ্ছে ঝিনাইগাতী থানার মাদক কারবারী ফারুক আহমেদ (৩০), উপজেলা সদরের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নুরে আলম তোতা (৪০), শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে এবং ওই এলাকার ইউপি সদস্য হেলাল উদ্দিন (৫৩), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লাটমিটিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে হৃদয় হাসান শিমুল ( ২৪), সে বর্তমানে গাজীপুরের উত্তর পানিশাইল এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ডাকাবর গ্রামের ফারুক আহমেদের বাড়ি থেকে মাদক পাচার হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে থানার এসআই শহিদুল্যার নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিকদল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের তল্লাশি চালিয়ে প্রতিজনের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মৃল্যের ইয়াবা ও হেরোইন পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়