শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ১০:০৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় উপজেলা পরিষদের গেটে ‘খুনি হাসিনা’ কেটে ‘জয় বাংলা’ লিখে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ

আজিজুল ইসলাম: যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের মুল গেটে ‘খুনি হাসিনা’ ও ‘হাসিনা ভুয়া’ লেখা মুছে ‘জয় বাংলা’ লিখে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সোমবার রাতের কোনো এক সময় ছাত্রলীগের সদস্যরা হেলমেট মাথায় দিয়ে এ কাজ করে চলে যায়।

এ বিষয়ে ছাত্রলীগের এক নেতা ফেসবুকে একটি পোষ্ট দিয়েছেন যা ভাইরাল হয়ে পড়ে।

তবে এ বিষয়ে কিছু জানেন না উপজেলা পরিষদের দয়িত্বপ্রাপ্তরা। জানা গেছে, গত ৫আগষ্ট সরকার পতনের দিন বিকেলে উপজেলার জুলাই যোদ্ধারা উপজেলা পরিষদের  প্রধান গেটের দক্ষিণ পাশে লাল কালি দিয়ে ‘খুনি হাসিনা’ এবং উত্তর পাশে ‘হাসিনা ভুয়া’ লিখে দেন। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও এ লেখা দুটি অক্ষত ছিলো। গত সোমবার গভীর  রাতে ছাত্রলীগের নেতারা গেটের দুই পাশের ‘হাসিনা’ শব্দটি অপরিবর্তিত রেখে ‘ভুয়া’ ও  ‘খুনি’ লেখা কেটে তার উপর দিয়ে কালো কালিতে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পৌরসভার বিভিন্ন চায়ের দোকানে আলোচনা হলেও ঘটনার সাথে জড়িত কারা তা জানেন না কেউ। তবে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক  এমডি সাগর হুসাইন সাগর তার ফেসবুক পেজে একটি পোষ্ট দিয়ে এর দায় স্বীকার করেছেন।

এতে তিনি লিখেছেন, ‘যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজীর নির্দেশনায় এবং  বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন ভাইয়ে নেতৃত্বে বাঘারপাড়া  উপজেলা পরিষদ গেটে দীর্ঘদিন ধরে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা  কুরুচিপূর্ণ মন্তব্য অপসারন করা হয়েছে। তার পরিবর্তে স্থাপন করা হয়েছে আমাদের প্রাণের  স্লোগান “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”।’

এখানে এমডি সাগর একটি ভিডিও শেয়ার করেছেন।  তাতে দেখা যাচ্ছে একজন হেলমেট পরে রং স্প্রে করে ভুয়া ও খুনি শব্দদুটি কেটে জয় বাংলা  লিখছেন এবং অন্যএকজন তাকে নির্দেশনা দিচ্ছেন। এ পোষ্টটি আবার যশোর জেলা আওয়ামী  লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী তার নিজের  ফেসবুক পেজে শেয়ার করেছেন।

বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটানর সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা  ঘটনাস্থল পরিদর্শণ করেছি এবং এ বিষয়ে তদন্ত চলছে’। উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জানান,‘এ বিষয়ে কেউ আমি এখনো অবগত নই’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়