শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে সড়কে গাড়ী থামিয়ে অস্ত্রের মুখে জিন্মি করে এক ইউপি সদস্যকে অপহরণ করেছে দূর্বৃত্তরা

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে রামুর ঈদগাঁও-ঈদগড় সড়কে গাড়ী থামিয়ে অস্ত্রের মুখে জিন্মি করে এক ইউপি সদস্যকে অপহরণ করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। এসময় সঙ্গে থাকা গাড়ীর চালক ও এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ও নগদ টাকা লুটের পর মারধর ছেড়ে দেয়া হয়েছে।

বুধবার সকাল ৬ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানেরছড়া ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. খুরশেদ আলম।

অপহৃত রুস্তম আলী (৪০) ঈদগড় ইউনিয়নের পরানিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি ঈদগড় ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। 

প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়দের বরাত দিয়ে এসআই খুরশেদ আলম বলেন, সকালে ঈদগাঁও স্টেশন থেকে একটি জীপগাড়ী যোগে চালক ও এক ব্যক্তিকে সাথে নিয়ে রুস্তম আলী বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে তারা পানেরছড়া ঢালা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাত একদল দূর্বৃত্ত অস্ত্র দেখিয়ে গাড়ীটি থামায়। এসময় গাড়ী থাকা সবাইকে মারধর করে মোবাইল ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। 

“ অস্ত্রেরমুখে জিন্মি করে ইউপি সদস্য রুস্তম আলীকে দূর্বৃত্তরা তুলে নিয়ে গেলেও চালক সহ অপর ব্যক্তিকে ছেড়ে দেয়। “

পুলিশের ফাঁড়ির এ ইনচার্জ বলেন, “ পরে দূর্বৃত্তদের ছেড়ে দেয়া ভুক্তভোগী দুই ব্যক্তি এলাকায় ফিরে ঘটনাটি পুলিশকে অবহিত করে। খবরটি শোনার পর পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাটি কারা, কি কারণে সংঘটিত করেছে তা নিশ্চিত হয়ে জড়িতদের গ্রেপ্তার এবং অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান, খুরশেদ আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়