শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ১০:১৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পরীক্ষা কেন্দ্রে নিয়ম ভেঙে ফেসবুক লাইভে এমপি

কুমিল্লার হোমনা উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিয়ম ভেঙে কেন্দ্রে প্রবেশ করে সরাসরি ফেসবুক লাইভ সম্প্রচার করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। মঙ্গলবার পরীক্ষার শুরুতেই সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। যা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

জানা যায়, এসএসসি পরীক্ষার সময় কঠোর নিরাপত্তা ও নির্দিষ্ট বিধিনিষেধ থাকা সত্ত্বেও এমপি সেলিম ভূঁইয়া কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে কেন্দ্রের ভেতরের পরিবেশ ও কার্যক্রম দেখাতে থাকেন। এ সময় তিনি শিক্ষার্থীদেরকে পরীক্ষা সহজ হয়েছে কি না, তারা কেমন পরীক্ষা দিচ্ছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এতে শিক্ষার্থীরা বিব্রতবোধ করেন এবং তাদের মূল্যবান সময় নষ্ট হয় বলে অভিযোগ করেন।

পরীক্ষা চলাকালীন এমন কর্মকাণ্ড শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালার পরিপন্থি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে অননুমোদিত প্রবেশ এবং ডিজিটাল মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজীব মাহমুদ বলেন, নির্দিষ্ট শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া ভেতরে কেউ প্রবেশ করার নিয়ম নেই। সেক্ষেত্রে তাদেরকেও এনালগ ডিভাইস ব্যবহার করতে হবে। কোনো ডিজিটাল মেশিন কিংবা ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। এমনকি কেন্দ্র সচিব ও কোনো ডিজিটাল ডিভাইস ব্যাবহার করতে পারবে না।

হোমনা উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। যে আইডি থেকে লাইভ দিয়েছে আমরা ওনাকে অবহিত করেছি। আপনারা ওনার সঙ্গে কথা বলেন। এ বিষয়ে জানতে চাইলে এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, এসএসসি পরীক্ষার্থীদের খোঁজ নিতে কেন্দ্রে গিয়েছিলাম। সব কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এলাকার প্রতিনিধি হিসেবে এটুকু খোঁজ তো আমি নিতেই পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়