শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৩:২৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলো স্ত্রী

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক দ্বন্দ্বে স্বামী ইসমাইল গাজীর (৪১) পুরুষাঙ্গ কেটে বিচিয়ন্ন করে দিয়েছে ছোট স্ত্রী নাজমা খাতুন (৩২)। মঙ্গলবার ভোররাতের দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনায় ঘটে। এ ঘটনায় পুলিশ স্ত্রী নাজমাকে পুলিশ হেফাজতে নিয়েছে। 

আহত ইসমাইল বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-ইসমাইল নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে স্ত্রী নাজমার সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরে ভোররাতের দিকে ঘুমন্ত অবস্থায় বঁটি দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কর্তন করে। এ সময় স্বামীর চিৎকারে স্থানীয়রা ইসমাইলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সামেক হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান- তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত সামেক হাসপাতালে রেফার করা হয়েছে। 

তিনি আরও জানান, অভিযুক্ত স্ত্রী কর্তনকৃত পুরুষাঙ্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এলে স্থানীয়রা নাজমাকে হাসপাতালে আটকে রাখে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ সেখানে যেয়ে তাকে হেফাজতে নেয়। শ্যামনগর ওসি খালেদুর রহমান জানান- এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উল্লেখ্য, অভিযুক্ত নাজমা এর আগেও ২০১৭ সালে শ্যামনগর পৌরসভার নকিপুর বাজারের এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়