শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুপালী চাঁদপুরের আয়োজনে বৈশাখী মিলন মেলা

মিজান লিটন : বন্ধু মানে, তুই আমি তোরা, বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। রুপালি চাঁদপুরের ব্যানারে প্রতি বছরের ন্যায় এবারও সকল বন্ধুদের নিয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ) সকল বন্ধুদের নিয়ে বৈশাখী মিলন মেলার আয়জন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে ছরিয়ে ছিটিয়ে থাকা রুপালী চাঁদপুরের সকল বন্ধুরা ছুটে এসে এই আয়োজনে অংশগ্রহণ করে।

সকাল ৯ টায়  পৌছে চাঁদপুর শহরের তরপুরচন্ডি এলাকার কাশেম বাজার সোহানা এগ্রো প্রজেক্ট (ডাঃ শাহাবুদ্দিন) সাহেবের রেস্ট হাউজে সকল বন্ধুরা মিলিত হন। সকাল ১০ টায় পান্তা-ইলিশের আয়োজন, খাওয়া দাওয়া পর্ব শেষে বন্ধুদের স্মৃতিচারন,আড্ডা, দুপুর পর্যন্ত চলে। দুপুর ২ টায় মধাহ্নভোজ সেরে বিকেলে নৌ-ভ্রমণ,সন্ধায় পুরানবাজার স্টার আলকায়েদ জুট মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই আয়োজনে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও রুপালি চাঁদপুরের সহ-সভাপতি বন্ধু অ্যাডঃনুরুল আমিন খান আকাশ উপস্থিত হয়ে অনুষ্ঠানটি আরো প্রানবন্ত করে তুলে। আনন্দ উল্যাসে সকল বন্ধুরা দিনটি উপভোগ করতে স্মৃতির এ্যালবামে ধরে রাখার জন্য  ফটোশেসন করে।

এ সময় রুপালি চাঁদপুরের সভাপতি কাজী দিলজেব কবির রিপন জানান, রূপালী চাঁদপুর আমাদের বন্ধুদের প্রানের সংগঠন  এই সংগঠনের ব্যানারে আমরা যে যেখানেই থাকি প্রতিবছর আমাদের এই মিলন মেলার আয়োজন করে থাকি।আমাদের এই আয়োজন আগামীতে ও অব্যাহত থাকবে। এছারা ও  আমরা এবার ঈদুল ফিতরে দুস্থ অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরন করে থাকি। তাছারা আমাদের বন্ধুদের বিপদে-আপদে সকলেই একত্রিত হয়ে সবসময় একে অপরের পাশে থাকি।

এবারের এই বৈশাখী উৎসব সত্যিই আনন্দদায়ক হয়েছে যা মনে রাখার মত। দিনভর এই আয়োজন সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,সংগঠনের সাধারন সম্পাদক নুর হোসেন নুরু, যুবায়ের আলম (বাপ্পি) যুগ্ম সম্পাদক নুরে আলম রিপন,সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন মিলন, সাইফুল আজম, মিজান লিটন সহ আরো অনেকে। দিনব্যাপি এই আয়জনের সুন্দর পরিসমাপ্তি ঘটে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়