শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে প্রকৌশলীকে বাঁশ হাতে ধাওয়া দিলেন ঠিকাদারের চালক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঠিকাদার নিন্মমানের কাজ করার অভিযোগে কাজ বন্ধ করে দেন উপ-সহকারী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম। এ ঘটনায় ওই প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌঁড়ানি দিয়েছেন ঠিকাদারের গাড়িচালক বিল্লাল। আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ওস্তাদ আফতাব উদ্দিন খাঁ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

উপ-সহকারী প্রকৌশলীকে দৌঁড়ানি দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মির্জা মো. তরিকুল ইসলাম বাদী হয়ে ঠিকাদার লোকমান হোসেন ও তার গাড়িচালককে আসামি করে নবীনগর থানায় মামলা করেছেন। 

জানা যায়, এলাকাবাসীর অভিযোগে ১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যায়ে মেরকুটা বাজার থেকে শিবপুর বাজার পর্যন্ত রাস্তার কাজ নিন্মমানের হওয়ায় উপ-সহকারী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম কাজটি বন্ধ করে দেন। এই নিয়ে ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লোকমানের গাড়িচালক বিল্লাল উপ-প্রকৌশলী তরিকুল ইসলামকে বাঁশ দিয়ে দৌঁড়ানি দিলে দৌঁড়ে চলে যান মির্জা মো. তরিকুল ইসলাম। 

উপ-সহকারী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বলেন, ‘ঠিকাদারের ড্রাইভার (গাড়িচালক) আমাকে বাঁশ দিয়ে আঘাত ও বাঁশ হাতে আমাকে দৌঁড়ানি দিলে আমি প্রাণের ভয়ে দৌড়ে চলে যাই।’ 

ঠিকাদার লোকমান হোসেন বলেন, ‘তরিকুলের সঙ্গে আমার কথা-কাটাকাটির একপর্যায়ে আমার ড্রাইভার তাকে লাঠি দিয়ে দৌঁড়ানি দেন। পরে আমি ওই প্রকৌশলীর সঙ্গে বিষয়টি শেষ (মিমাংসা) করি।’ 

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আহম্মেদ বলেন, ‘কাজ বন্ধ করার কারণে ঠিকাদার লোকমান ও তার গাড়িচালক উপ-প্রকৌশলী তরিকুলের ওপর হামলা করেছে। এ ঘটনা আমরা থানায় মামলা করেছি।’ 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, উপ-সহকারী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়