শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০২:২২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবেসে পুরুষ থেকে নারী হলেন নৃত্যশিল্পী, রাজশাহী থেকে বরিশাল পর্যন্ত নাটকীয় ঘটনা

রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়ার বাসিন্দা মো. ফিরোজ আহমেদ (২৯)। নবম শ্রেণিতে পড়াকালীন সহপাঠী বিপ্লব হোসেনের (৩০) প্রেমে জড়িয়ে পড়েন।

একই লিঙ্গের দুইটি মানুষের শৈশবে গড়ে ওঠা প্রেমের সম্পর্কে একসঙ্গে ঘর বাঁধতে হলে শর্ত ছিল ফিরোজকে নারী হতে হবে।

আর হলোও তাই। ২০২৪ সালে নিজের প্রকৃতি প্রদত্ত পরিচয়। পুরুষ থেকে হলেন নারী। তবে বিপত্তি বাঁধলো সার্জারির পর। বিদেশ থেকে ফিরে এসে জানলেন প্রেমিক বিপ্লব বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকায় সংসার পেতেছেন এক নারীর সঙ্গে। 

অভিযোগ উঠেছে, পেশায় নৃত্যশিল্পী ফিরোজ নিজের জমানো সম্পদ বিক্রি করে ৫০ লাখ টাকা তুলে দিয়েছিলেন বিপ্লবের হাতে।

ফিরোজ জানান, বিপ্লব আর তার মধ্যে নবম শ্রেণিতে পড়াবস্থায় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি বিপ্লবের কথায় তিনি নিজের পুরুষত্ব বাদ দিয়েছেন সার্জারির মাধ্যমে। বিয়ে করে বিদেশে থাকার কথা ছিল দুই জনের। তবে তিনি সার্জারি করে দেশে এসে জানতে পারেন বিপ্লব অন্যত্র‍ বিয়ে করে সংসার সাজিয়েছেন বরিশালে।

ফিরোজ আরও জানান, সম্পর্কের দোহাই দিয়ে বিপ্লব প্রায়শই আর্থিক সুবিধা নিতো। তিনবারে বাড়ির কাজের কথা বলে মোট ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আর বরিশাল এসে নিজ স্বীকৃতি চাইলে উল্টো বিপ্লবের কাছ থেকে হুমকি পান। তাই বাধ্য হয়ে নিজের সম্পদ বিক্রির টাকা ফেরত আর নিরাপত্তা চেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে বিপ্লব এই সম্পর্ক ও অর্থের বিষয় অস্বীকার করে বলেন, ‘ফিরোজ তাকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করছেন।’

এবিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, গত ফেব্র‍ুয়ারিতে এ সংক্রান্ত একটি অভিযোগ থানায় দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে বাদী না আসায় এবং তাদের পক্ষ থেকে বিষয়টি নিজ এলাকার আদালতের মাধ্যমে সমাধান করার কথা জানায়।

 স্কুল জীবনে শুরু প্রেমের সম্পর্ক তাদের মধ্যে ছিল ১৭ বছর, দাবি ফিরোজের। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়