শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবগঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, এসআই আহত

মো.রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই গোপাল চন্দ্র মন্ডল আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই গোপাল চন্দ্র মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে কিরণগঞ্জ এলাকায় যান দুই মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী আলফাজ হোসেনকে গ্রেপ্তার করতে। এ সময় আলফাজসহ তার স্বজনরা পুলিশের উপর হামলা চালায়। তাদের হামলায় গোপল চন্দ্র মন্ডল আহত হোন। তবে তার আঘাত গুরুতর নয়। তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ওসি আরও বলেন, হামলার পরও পুলিশ আসামি আলফাজ হোসনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। হামলায় ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়