শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে তেল মজুতে কঠোর ব্যবস্থা, ফুয়েল কার্ড ছাড়া মিলছে না জ্বালানি 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : বাংলাদেশে জ্বালানি সংকট পড়তে পারে গুঞ্জনে, তেল মজুদের চেষ্টায় রাত দিন বিভিন্ন তেল পাম্পে দৌড়াচ্ছে বাইকার ও সেন্টিগ্রেড তেল মজুদকারী সদস্যরা, এদের লাগাম টেনে ধরতে, উপজেলায় থেকে সংগ্রহীত ফুয়েল কার্ড ছাড়া পাম্পগুলোতে মিলছে না জ্বালানি তেল, তবে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকলেই কার্ড সংগ্রহ করতে পারছে উপজেলা থেকে চালকরা।

ফুয়েল কার্ডে তেল সংগ্রহ করা ব্যক্তিরা জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনায় পাম্পে এমন ডিসিপ্লিন ও সুন্দর পরিবেশে মুগ্ধ, কোন ঝামেলা ছাড়াই অল্প সময়ে তেল পাচ্ছি আমরা।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়  শাহেদল ইউনিয়ন দ্বাপুনিয়া এলাকার ইন্দিরা পার সংলগ্ন ইশা ফিলিং স্টেশন পরিদর্শনে হোসেনপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি মহসী মাসনাদ বলেন, ফুয়েল কার্ড ছাড়া তেল পাবেনা কেউ, উপজেলা থেকে গাড়ির বৈধ কাগজপত্র দিয়ে কার্ড সংগ্রহ করে তেল নিতে হবে।

এ বিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, জ্বালানি তেল মজুদকারীর সিন্ডিকেট ভাঙতে সারা দেশের সাথে আমরাও ফুয়েল কার্ড বিতরণ করছি তবে গাড়ির বৈধ কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স এনআইডির ফটোকপি ছবি, দিয়ে কার্ড সংগ্রহ করা ব্যক্তিরাই নির্ধারিত সীমাবদ্ধতার মধ্যে তেল পাবে পাম্প গুলো থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়