শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে র‌্যাবের অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব।

রোববার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে আসা একটি বড় মাদকের চালান সমিতিপাড়ায় এনে মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নবাব মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক নবাব মিয়া পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে বাড়িটি তল্লাশি করে রান্নাঘরের একটি কোণ থেকে প্লাস্টিকের বস্তায় লুকানো ৩০০টি নীল জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার ওজন প্রায় ৫ দশমিক ৫ কেজি।

পলাতক নবাব মিয়া (৩০) দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়