শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকা দান কর্মসূচির উদ্বোধন

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকা দান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

আজ রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা থেকে ভার্চ্যুয়ালী আনুষ্ঠানিক ভাবে টিকা দান কর্মসূচির উদ্বোধন করেন। 

উদ্বোধনকালে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন হাম রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি যথাযথ ভাবে সম্পন্ন করতে হবে। যাতে এই রোগ ব্যপক ভাবে ছড়িয়ে না পড়ে। তিনি বলেন প্রাথমিকভাবে সারাদেশের ১৮ টি জেলার ৩০ উপজেলায় এই টিকা দান কর্মসূচি শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এটা সকল জেলায় টিকা দেয়া হবে। 

তিনি বলেন সরকার ২০২৬ সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে এবং হামজনিত শিশুর মৃত্যু শূন্যেকৌটায় নামিয়ে আনতে বদ্ধ পরিকর।  ভার্চুয়ালি হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকা দান কর্মসূচির উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যর্থতা কিংবা যে কোন কারনেই হোক হাম রুবেলা প্রতিরোধে প্রচারণা এবং নিয়ন্ত্রণে মনযোগ দিতে পারেনি। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এই দুই উপজেলায় ১ লাখ ২০ হাজার শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে। 

কক্সবাজারে গতকাল একদিনেই হামে সংক্রমিত হয়ে নতুন ভর্তি হয়েছে ২৫ জন শিশু। বর্তমানে জেলা সদর হাসপাতালে রোগী ভর্তি আছে ৪২ জন। গত ২৪ ঘন্টায় রামু উপজেলার রাজিয়া নামে এক শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে জেলায় ৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। এরমধ্যে রামু উপজেলায় দুজন এবং মহেশখালী কুতুবদিয়া ও সদর উপজেলায় একজন করে শিশুর মৃত্যু হয়েছে। জেলা সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত হয়ে ভর্তি আছে ৭৫ শিশু। জেলায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত শিশুর সংখ্যা ২৫ জন এবং ভর্তি হয়েছে ২১ জন। গত এক সপ্তাহে জেলায় হাম আক্রান্ত শিশুর সংখ্যা ১৩২ জন। 

এছাড়া পয়লা জানুয়ারি থেকে আজ ৪ এপ্রিল পর্যন্ত জেলা সদর হাসপাতালে মোট ৯৩ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। জেলায় এই সময়ে হাম রুবেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৫ জন। 

জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, জেলার কয়েকটি এলাকায় সংক্রামক এ রোগের প্রাদুর্ভাব বেশী দেখা দিয়েছে। এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে কোন শিশু আক্রান্ত হয়নি। হামের প্রাদুর্ভাব দেখা দেয়া এলাকায় জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ামোর ব্যবস্থা নেয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে হামের প্রাদুর্ভাব অনেকটা বেড়েছে। বিশেষ করে মহেশখালী, হোয়াইক্যং, রামুর মিঠাছড়ি এবং কক্সবাজার শহরের কালুরদোকান, পাহাড়তলী ও রুমালিয়ারছড়া এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজার সদর হাসপাতালে জরুরি ভিত্তিতে পৃথক ‘আইসোলেশন ওয়ার্ড’ চালু করা হয়েছে। আক্রান্ত শিশুদের সেবায় সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম।

প্রাথমিকভাবে কক্সবাজার জেলার রামু ও মহেশখালী উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। তবে যাদের এ মুহূর্তে জ্বর আছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়