শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,বাগানমাঠ গ্রামের মৃত জমসেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫১) ও মৃত আবু সামার ছেলে নুর আলম বাবু (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঝড়-বৃষ্টির কারণে সেচ পাম্পের বৈদ্যুতিক তার ছিঁড়ে ধানের জমিতে পড়ে ছিল। দুপুরে প্রতিদিনের মতো জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে নুর আলম বাবু অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে তার মামা রফিকুল সরকারও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

এদিকে, রফিকুলের বড় ছেলে বাবাকে খুঁজতে গিয়ে জমির পাশে ঘাসের বস্তার কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি নিশ্চিত করে। পরে মাঠে থাকা অন্য কৃষকরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।মহেশপুর থানার ওসি মেহেদি হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়