শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে পাম্প থেকে জ্বালানি তেল পেতে কৃষকদের জন্য সময় নির্ধারণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহে কৃষকদের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে নির্দিষ্ট সময়ে কার্ড প্রদর্শনের
মাধ্যমে তেল কিনতে পারবেন প্রকৃত কৃষকরা। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি পাম্পে একজন করে
‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার থেকে প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা পাম্পগুলো থেকে কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করা হবে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো মৌসুমে সেচকাজের জন্য পাম্প থেকে সময়মতো জ্বালানি তেল না পেয়ে বিপাকে পড়েছিলেন এলাকার কৃষকরা। গত রোববার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সভায় বিষয়টি উত্থাপন করা হয়। সে সময় কৃষিতে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক ও কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে ফোনে কথা বলে সংকটের কথা জানান।

মন্ত্রী তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা পাম্প মালিকদের সঙ্গে বৈঠক করে কৃষকদের জন্য শনাক্তকরণ কার্ড ও সময় নির্ধারণের এই সিদ্ধান্ত নেন। কৃষক নেতা সিদ্দিকুর রহমান ময়েজ বলেন, ‘প্রশাসনের দ্রুত পদক্ষেপে কৃষকরা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন। এ জন্য আমরা কৃষিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন জানান, মন্ত্রীর নির্দেশনায় ইউএনওর সমন্বয়ে দ্রুত সমস্যার সমাধান করা হয়েছে। এখন থেকে কৃষকরা নির্ধারিত কার্ড দেখিয়ে সহজে তেল সংগ্রহ করতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ‘পাম্প মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে কৃষকদের জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। প্রতিটি পাম্পে দায়িত্বরত ট্যাগ অফিসাররা কার্ড যাচাই করে প্রকৃত কৃষকদের কাছে তেল সরবরাহ নিশ্চিত করবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়